অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে আজ বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে প্রথমার্ধ শেষে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সাগরিকার গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে গেছে পিটার বাটলারের দল। স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলেছে বাংলাদেশ।একের পর এক আক্রমণ করে তটস্থ রাখে বাংলাদেশ। হাই লাইন ডিফেন্স করে খেলেছে। তবে প্রথম গোল পেতে সময় লেগেছে। ৩৬ মিনিটে কর্নার থেকে সাগরিকা হেডে গোল করে দলকে এগিয়ে নেন। পাঁচ মিনিট পর শিখা সিনহার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়েনি। এছাড়া এর আগে একাধিক […]