স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারপ্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের নিয়ে অপপ্রচার এবং গুজব ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা মানহানিকর ও ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ করতে ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬’ নামে একটি সংশোধনী আনার কাজ শুরু হয়েছে। এই আইনের মাধ্যমে মেটা বা ফেসবুকের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিতর্কিত কনটেন্ট সরিয়ে নিতে বাধ্য করা হবে। পাশাপাশি অনলাইন-অফলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে যুগোপযোগী দুটি […]