চট্টগ্রাম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জাতীয়

গাজীপুরে কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের ৬২৭ শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানান গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় কারখানার প্রধান ফটকে ছাঁটাই হওয়া শ্রমিকদের নামের তালিকা টানিয়ে দেওয়া হয়। তালিকা দেখতে কারখানার সামনে ভিড় করেন শ্রমিকেরা। এ সময় তাদের মধ্যে চাপা ক্ষোভ দেখা যায়। কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, “ছাঁটাই হওয়া শ্রমিকদের ৩০ কর্মদিবসের মধ্যে শ্রম আইন অনুযায়ী তাদের সব পাওনা পরিশোধ করা হবে।” […]

৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৬