সৌদি আরবে পবিত্র হজ শেষ। দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। রবিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ৩৩৫ জন হাজি নিয়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রথম একটি ফ্লাইট। বিমানবন্দরে উপস্থিত থেকে হাজিদের অভ্যর্থনা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বেবিচক কর্মকর্তারা জানান, বিমানবন্দরে আগে থেকে হাজিদের জন্য নিরাপত্তাসহ প্রস্তুত রাখা হয়েছে সৌদি আরবের জমজম কূপের পানি। দেশে ফেরা হাজিদের মাঝে জমজমের পানি বিতারণ করবেন বিমানসহ সৌদিয়া […]