আগামীকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন। এই দুই শ্রেণিতে শিক্ষার্থীদের মূল্যায়নের অংশ হিসেবে কোনো লিখিত পরীক্ষা নিতে পারবে না সরকারি-বেসরকারি স্কুলগুলো। মূল্যায়ন টুলস ও নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। এ বিষয়টি মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে জানিয়ে আদেশ জারি করছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নে লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছিল কিছু স্কুল। বিষয়টি শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টিগোচর হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু […]