দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ২০২৩ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার কমেছে ৭ দশমিক ২৭। তবে আরও বড় ধস নেমেছে সর্বোচ্চ ফলাফলের সূচক জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যায়। গতবছরের তুলনায় এবছর জিপিএ-৫ এর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের […]