দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন। নিবন্ধিত ৪৪টি দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ইসি মো. আলমগীর বলেন, প্রয়োজনে সংবিধানের মধ্যে থেকে নির্বাচনের সময় সীমা হেরফের করা হবে। তারপরেও চাই প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। র্বাচনে সকল প্রস্তুতি আছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে অনেক রাষ্ট্র থেকে কারা কারা নির্বাচন দেখতে আসছেন, […]