বই লিখে বছরে চার লাখ ২৫ হাজার ৩০০ টাকা আয় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপি ও মন্ত্রী হিসেবে বছরে বেতন ভাতা বাবদ আয় করেন ১২ লাখ ৬০ হাজার টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য দাখিল করা হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন। হলফনামা সূত্রে জানা গেছে, এমপি ও মন্ত্রী হিসেবে প্রাপ্ত বেতন ভাতার পাশাপাশি বই লিখে ও পত্র-পত্রিকায় লিখে আয় করেন এই আওয়ামী লীগ নেতা। অ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ বাৎসরিক […]