প্রথম ধাপের ১৫৩টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার (২১ মার্চ) ঘোষণা করা হতে পারে। বুধবার (২০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, আগামীকাল কমিশন সভা রয়েছে। সভাশেষে উপজেলা পরিষদের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো— সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, সিলেটের সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা, হবিগঞ্জের আজমিরীগঞ্জ […]