গোপালগঞ্জের মুকসুদপরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকেজন। বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । নিহত সবাই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের মধ্যে শুধু ঢাকা পল্লবী এলাকার সালমা জামানের (৩৫) নাম ঠিকানা পাওয়া গেছে। নিহত বাকি চারজনের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে । মুকসুদপর থানার […]