রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের ধরা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার দুপুরে সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার সঙ্গে সাক্ষাৎ করেন। আইজিপির সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। আমরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় […]