সারাদেশে তীব্র তাপপ্রবাহের ফলে নতুন করে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত হিট স্ট্রোকে ১১ জন মারা গেছেন বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ১ জন নতুন করে হিট স্ট্রোকের শিকার হয়েছেন। এ নিয়ে গত ৯ দিনে ১৬ জন হিট স্ট্রোকের শিকার হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম হিট স্ট্রোকে নতুন মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২২ এপ্রিল থেকে মঙ্গলবার (৩০ এপ্রিল) […]