সারা দেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গত ৯ জুলাই পর্যন্ত ৬১০টি সর্পদংশন বা সাপে কাটার তথ্য লিপিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সময় সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৩ জন। দেরি করে হাসপাতালে আসাটাই রোগীর মৃত্যুর অন্যতম কারণ বলে জানায় অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট ৪১৬ জন রোগী ভর্তি হন। এর মধ্যে বিষধর ৭৩টি এবং ১৮টি চন্দ্রবোড়া (রাসেল ভাইপার) […]