আকস্মিক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন সরকারের পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী। এক ঘণ্টার সেই বৈঠক শেষ হয়েছে, কিন্তু বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে মুখ খুলছেন না কেউ। সোমবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনের পর দুপুর সোয়া ১টায় দপ্তর কক্ষে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তারা দু’জন সংবাদ সম্মেলনে উপস্থিত […]