চলতি অর্থ বছরের (২০২৩-২৪) জানুয়ারি ২৪ তারিখ পর্যন্ত এক লাখ ৯৭ হাজার আটশত ৩৯ কোটি টাকা সাময়িক রাজস্ব আদায় হয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। একই সাথে চলতি অর্থ বছরের ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত সাময়িক স্টাম্প শুল্ক আহরণের পরিমাণ ছিল এক হাজার ছয়’শ ২৬ কোটি টাকা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের করা প্রশ্নে তিনি এ কথা বলেন। এই সংসদ সদস্য আরও জানতে চান রাজস্ব বাড়ানোর […]