দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে নিজেদের বিভিন্ন কার্যক্রম ও আর্থিক খতিয়ানের বিবরণী প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিপি আবু সাদিক কায়েম এই জবাবদিহি প্রতিবেদন ও কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। প্রকাশিত প্রেজেন্টেশনে সম্পূর্ণ অডিট রিপোর্ট একসঙ্গে প্রকাশ করা না হলেও কিছু খাতে খরচের সুনির্দিষ্ট হিসাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আবাসিক হলের ছারপোকা দমনে ৩২ লাখ টাকা ব্যয়, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা […]