বিএনপি সরকার পাঁচ বছরে নতুন করে ২৫ কোটি গাছ রোপনের কর্মসূচি নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এসব গাছ রোপনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। উদাহারণ দিয়ে তিনি বলেন, ‘ডুলাহাজারা হয়ে কক্সবাজারে যে রেললাইন গিয়েছে, সেটি তৈরির সময় কয়েক লাখ গাছ কাটা হয়েছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেখানে ৭ লাখ গাছ রোপন করা হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখা গেছে গাছ লাগানো হয়েছে সর্বোচ্চ দুই লাখের মতো। যা সত্যিই দুঃখজনক।’ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী […]