সিলেট নগরের চামেলীবাগ এলাকায় টিলা ধসে চাপা পড়া একই পরিবারের তিনজনকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই তিনজন হলেন- চামেলীবাগ এলাকার আগা করিম উদ্দিন (৩৪), তার স্ত্রী শাম্মী আক্তার (২৬) ও দুই বছরের শিশু তানিম। এর আগে সকাল ৭টার দিকে চামেলীবাগ এলাকায় টিলা ধসে মাটিচাপা পড়েন একই পরিবারের সাতজন। তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি করপোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু […]