সরকার বদলের পর পরিবর্তনের হাওয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমও পদত্যাগ করেছেন। বুধবার সংগঠনটির পর্ষদ ভেঙে দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য প্রশাসক বসিয়েছে সরকার। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, প্রশাসক ১২০ দিনের মধ্য একটি ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।গত বছরের ২ অগাস্ট এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সভাপতি […]