রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে কাল রবিবার। গুরুত্ব বিবেচনায় এবার সম্মেলন একদিন বাড়ানো হয়েছে। এছাড়া এবারের সম্মেলনে ৩৫৬টি প্রস্তাব রাখা হবে। শনিবার (২ মার্চ) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এ সময় সচিব জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডিসিদের নির্দেশনা দেওয়া হবে। সম্মেলনে ৩৫৬টি প্রস্তাব উত্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়ে সচিব বলেন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবগুলোতে জনসেবা বাড়ানো, জনদুর্ভোগ […]