জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোগে ‘উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকার লে মেরিডিয়ান হোটেলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১০ জন বিশিষ্ট নারীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত নারীরা তাদের নেতৃত্বগুণ, লক্ষ্যের প্রতি অসামান্য উৎসর্গ এবং অগণিত মানুষকে তাদের কাজের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে ঈশিতা শারমিন, উদ্ভাবনীতে আফসানা জারিন, সামাজিক ব্যবসায় ইতিবাচক পরিবর্তনে নাদিয়া আনোয়ার, আইন পেশার ভূমিকায় ব্যারিস্টার মিতি সানজানা, […]