গঙ্গা ও তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির বিষয়টি ভারতের ‘অভ্যন্তরীণ’ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি ভারত সরকারকে করলে ভালো হয়। তারাই এর সঠিক উত্তর দিতে পারবে। বুধবার (২৬ জুন) ঢাকায় নিযুক্ত সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ পরামর্শ দেন তিনি। মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল- মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা ও তিস্তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিমতের কথা বলেছেন। রাজ্য সরকারের কারণে […]