সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বলেছে, গত সপ্তাহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০ থেকে ১২ জওয়ান সীমান্তে জড়ো হন। সেখানে তারা মৌমাছি চাষ সম্পর্কে শিখছিলেন। ওই সময় মাথায় ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরে নেন তারা। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, মৌমাছি পালন করার বেশ কয়েকটি বাক্স কাঁটাতারে ঝুলিয়ে রাখা আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ৪৬ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। তারা এসব বাক্স ঝুলিয়ে রেখেছে। তাদের আশা, যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী […]