হাম উপসর্গে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়- চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন। গত ২৪ […]