জর্ডানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ আজ সোমবার প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে। এটিকে দুইভাগে ভাগ করেছে তারা। সেখানে শীর্ষ ৫০ জনকে একটি তালিকায় রাখা হয়েছে। আর বাকি ৪৫০ জনকে রাখা হয়েছে আরেকটি তালিকায়। শীর্ষ যে ৫০ জনের তালিকা করা হয়েছে সেখানে ৫০তম স্থানে আছেন ড. ইউনূস। তার সঙ্গে একই তালিকায় আছেন জর্ডানের বাদশা, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইমাম, কাতারের আমির, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সৌদি আরবের প্রধান মুফতি, তালেবান প্রধান মোল্লা হাইবাতুল্লাহ […]