রাজধানী ঢাকার যানজট নিরসনে এই মুহূর্তে মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহন নিবন্ধন বন্ধ করাসহ ১২ দফা সুপারিশ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রবিবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ জানান সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। ‘গণপরিবহন সংকট ঢাকার ভয়াবহ যানজটের মূল উৎস-মুক্তি চায় নগরবাসী’ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমিতির অন্যান্য সুপারিশগুলো হলো- উন্নত সিটিবাসের ব্যবস্থা করা, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাসের জন্য প্রাধিকার লেনের ব্যবস্থা করা; রাজধানী ঢাকার প্রধান প্রধান […]