বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলার পুনরুদ্ধারে সহায়তা এবং বাংলাদেশ থেকে অভিবাসনের ব্যয় কমাতে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো ঢাকায় তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূত লো’কে বলেন, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরসহ অনেক দেশে প্রচুর অর্থপাচার করা হয়েছে। সিঙ্গাপুরের কাছ থেকে পূর্ণ সহযোগিতা প্রয়োজন আমাদের। এ সময় রাষ্ট্রদূত লো সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে কর্মী […]