অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হননি। শহীদ পরিবার এবং আহতরা সংস্কারের কথা বলছেন। তাই দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের এক দফা ছিল ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী […]