মেয়াদ শেষ হওয়ার পর অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে। নোটিশটি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণ ফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর। গত সোমবার দেওয়া নোটিশে বলা […]