প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। সাক্ষাতের পর এক্স-এর এক বার্তায় সার্জিও গোর লিখেছেন, ‘আজ আমি মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং আমাদের অংশীদারিত্বকে আরো উন্নত করার বিপুল সুযোগ নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী রাহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি অগ্রাধিকার এবং একসাথে কাজ করে আমরা বাস্তব ফলাফল অর্জন করতে পারি।’ […]