ছিনতাইকারী সন্দেহে মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। একই রাতে রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দুজনকে পিটিয়ে ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখে লোকজন। সিলেটেও একই অভিযোগে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে ১৬ জানুয়ারি টাঙ্গাইলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। শুধু এই চারটি ঘটনাই নয়, সাম্প্রতিককালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলছে, গত আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত […]