সিলেটের কানাইঘাটের পাঁচ বছরের শিশু মুনতাহা আক্তার। গত ৩ নভেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের সাতদিন পর ডোবা থেকে মুনতাহার লাশ নিয়ে পুকুরে ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক নারী। লাশ উদ্ধারের সময় মুনতাহার শরীরে কাদা লেগে ছিল। গলায় রশিজাতীয় কিছু পেঁচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যারও আলামত পায় পুলিশ। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তালিকায় মুনতাহার সাবেক গৃহশিক্ষকও রয়েছেন। শুধু মুনতাহা নয়। আরও অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পল্লবী এলাকায় বিজয় ও মুসা নামের দুই […]