বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। তবে এখনই তাদের নিজ দেশে ফেরত নেওয়া হবে না। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্জ জানিয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে স্বীকৃতি দেওয়া এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে সাবেক রাখাইনবাসী হিসেবে যাচাই করা হয়েছে। তবে […]