গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীর গর্ভপাতের ঘটনায় চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটির মায়ের অভিযোগ, বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গর্ভপাতের ঘটনায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কমল শেখের ছেলে আহাদ (২১), মৃত ইসলামের ছেলে শামীম (৪২), মৃত আনছার আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) সহ চারজন। বুধবার (২১ […]