নির্বাচন কমিশনের (ইসি) কতিপয় ঊর্ধ্বতন (সিনিয়র) কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা অভিযোগ পেয়েছি ইসি ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের বিষয়ে দ্রুত গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি।” রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিভিন্ন নির্বাচনি এলাকায় রিটার্নিং […]