ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট কবে হবে, সেই তারিখ জানা যাবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করবেন বলে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন। একজন নির্বাচন কমিশনার বলেছেন, ‘তফসিলে নির্বাচনের তারিখসহ বিস্তারিত সময়সূচি থাকবে। ৮ বা ১২ ফেব্রæয়ারি ভোট হতে পারে।’ এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। আর নির্বাচন কমিশন সচিব হিসেবে রয়েছেন আখতার […]