চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের লক্ষ্যে আজ শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাস হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বিলটি উত্থাপন করেন। সংস্কৃতিমন্ত্রী বিলটি উত্থাপনের সময় জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস এবং দলিলাদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ […]