এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে জায়গা পেয়েছেন সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী, অনূর্ধ্ব–১৯ দলের আলপি আক্তার ও সৌরভী আকন্দ প্রীতি। এশিয়ার শীর্ষ এই টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার ভোরে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে দলের। ইংলিশ কোচ পিটার বাটলার এর আগে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন। ২৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলীয় ট্রেনার ক্যামেরন লর্ডের অধীনে ১২ দিনের ফিটনেস ক্যাম্পে অংশ নেয় সেই দল। ওই […]