শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা’ জারি করেছে। যার মূল লক্ষ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করা। এই নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—একই প্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়ার সময় কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। হাইকোর্টের এক রায়ে এই ফি আদায়কে ‘ভয়াবহ ও নীরব শোষণ’ হিসেবে অভিহিত করে তা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ […]