আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ দুটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১০ সদস্যের কমিটিতে সমাজকল্যাণমন্ত্রী, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী, আইনমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রয়েছেন। অন্যদিকে, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, শিল্পমন্ত্রী, […]