হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি কুশসহ হুসাইন আবদুল কাদার শেখ (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২২ আগস্ট) বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেলে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব কুশ উদ্ধার করা হয়। ডিএনসি জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের একটি বিশেষ দল গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে দলটি দুপুর […]