নির্বাচন বন্ধ করে দেশকে রক্তারক্তির হাত থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, এই ‘ডামি’ নির্বাচন বন্ধ করুন। নির্বাচন বন্ধ করে নতুনভাবে আলাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দিন। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অলি আহমদ বলেন, আজকে যেসব ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা বিরোধী দলের কেউ না। তারা হলেন আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর মধ্যে অন্যতম। এটা কোনো অবস্থাতেই অংশগ্রহণমূলক নির্বাচন […]