আসন্ন জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের দৃষ্টি নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার দিকে। বাংলাদেশের সরকার, বিরোধী দলসমূহ, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদাররা যাতে জনগণের স্বার্থে একত্রে কাজ করে, সেই আহ্বান জানাতে আমরা যথাযথভাবে সক্রিয় আছি।’ সোমবার (৭ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওই প্রশ্নে […]