আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ঐতিহাসিক ভারত সফর শুরু হয়েছে বৃহস্পতিবার (৯ অক্টোবর)। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পরে এটাই উচ্চপর্যায়ের কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভ্রমণ-ছাড়পত্রের কারণে বৃহস্পতিবার (৯ অক্টোবর) আমির খান মুত্তাকি এই সফরে দিল্লি আসতে পারলেন। আল জাজিরা বলছে, এ সফরটি ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের নিবিড় নজরে থাকবে বলে ধারণা করা হচ্ছে। কারণ নয়াদিল্লি তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। আমির খান মুত্তাকিকে ‘উষ্ণ অভ্যর্থনা’ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে […]