চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

তামিম হচ্ছেন আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির নতুন চেয়ারম্যান

তামিম হচ্ছেন আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির নতুন চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২৬ | ৭:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন একটি টুর্নামেন্ট চালুর প্রস্তুতি নিচ্ছে, যেখানে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের শিরোপাজয়ী দলগুলো একে অপরের মুখোমুখি হবে একটি বৈশ্বিক টি-টোয়েন্টি আসরে। এই উদ্যোগ তদারকির জন্য গঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির নেতৃত্ব দেওয়ার ভার পড়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের ওপর।

 

বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় আইসিসি এই নিয়োগের কথা জানিয়েছে। কমিটিতে তামিমের সহযোগী হিসেবে থাকছেন ক্রিকেট বিশ্বের প্রভাবশালী কয়েকজন কর্মকর্তা — বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং নামিবিয়া ক্রিকেট বোর্ডের ডা. রুডি ভন ভুরেন।

 

একই সভায় সদস্যপদ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচিত সভাপতিকে পূর্ণাঙ্গ সদস্যদের প্রতিনিধি পরিচালক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা বোর্ডকে দ্রুত নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়ে আপাতত বোর্ড সভায় তাদের প্রতিনিধিত্বের সুযোগ স্থগিত রাখা হয়েছে। সদস্যপদ নীতিমালা না মানায় ফ্রান্সকে সতর্ক তালিকায় রাখা হয়েছে, আর স্থগিত থাকা কানাডার সদস্যপদ ফেরানোর জন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট শর্ত।

 

আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে সহায়তা করতে প্রায় ১৩ মিলিয়ন ডলার অনুদান দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে এই সভায়।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট