ফ্রান্সের চলমান গভীর রাজনৈতিক সংকট উত্তরণে পদত্যাগী প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে আবারও বেছে নিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। পদত্যাগের চারদিন পরই লোকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। ১০ অক্টোবর প্রেসিডেন্ট ভবন এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন এবং তাঁকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দিয়েছেন। এলিসি প্রাসাদের ঘোষণার পর লেকর্নু এক্স–এ লেখেন, ‘রাষ্ট্রপতি যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তা আমি কর্তব্যবোধ থেকে গ্রহণ করছি। বছরের শেষ নাগাদ ফ্রান্সের জন্য একটি বাজেট পাস করা এবং নাগরিকদের দৈনন্দিন […]