পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় চালু করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-চীনসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় তাল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, অন্য দেশগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই আমি রণ মন্ত্রণালয়কে (প্রতিরক্ষা মন্ত্রণালয়) একই হারে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো শুরু করার নির্দেশনা দিয়েছি। পরীক্ষা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত কোনও […]