চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

‘প্রতিরক্ষা আধুনিকীকরণে বড় ভূমিকা রাখতে পারে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২৬ | ২:২১ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা আধুনিকীকরণ কর্মসূচিতে ভারত আরও বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির নয়াদিল্লিস্থ চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউধো সাসোংকো।

তিনি বলেন, শুধু অস্ত্র কেনাবেচা নয়, বরং প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন এবং যৌথ সক্ষমতা উন্নয়নের ভিত্তিতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী জাকার্তা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়া সফরের আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউধো সাসোংকো বলেন, ভারত দ্রুত শক্তিশালী হয়ে ওঠা প্রতিরক্ষা শিল্পের কারণে ইন্দোনেশিয়ার জন্য একটি স্বাভাবিক ও নির্ভরযোগ্য অংশীদার।

তিনি বলেন, “ইন্দোনেশিয়া তার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করছে। আমরা এমন অংশীদার চাই, যারা শুধু লেনদেন নয়, প্রকৃত সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের মাধ্যমে আমাদের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এ ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ও সক্ষম প্রতিরক্ষা শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সাসোংকো আরও জানান, দুই দেশ ইতোমধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং যৌথ সক্ষমতা উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এই সহযোগিতার পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত দুই দেশের প্রতিরক্ষা কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, ইন্দোনেশিয়া ভারতকে শুধু আসিয়ানের (ASEAN) অংশীদার হিসেবে নয়, বরং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট