ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভিকারাবাদ-হায়দরাবাদ মহাসড়কের চেভেলায় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে দ্রুতগতির একটি পাথরবোঝাই লরি তেলেঙ্গানা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (আরটিসি) যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি উল্টে গেলে এতে থাকা পাথর বাসের ওপর পড়ে। দুর্ঘটনার […]