ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া চন্দ্রশেখরন জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আরও ৯ জন। থালাপতির দল তামিলাগা ভেট্টি কাজগমের (টিভিকে) সরকার রবিবার (১০ মে) চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়াম শপথ গ্রহণ করে। অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অভিনেত্রী তৃষা কৃষাণসহ থালাপতির সমর্থকরা ছিলেন। অনুষ্ঠানস্থলে থালাপতিকে স্বাগত জানান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। সেখানে বন্দনাগীতি ‘বন্দে মাতরম’র পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর তামিল ভাষায় মুখ্যমন্ত্রীর শপথ নেন থালাপতি […]